যন্ত্রপাখির ডানায় চড়ে প্রথমবারের উড়ান
লোহার বানাইনন্যা বিমানডা এতো মানুষ লইয়া ক্যামনে উড়ে!!! শৈশবে আকাশে বিমান উড়ে যেতে দেখলেই প্রশ্নটা মাথায় ঘুরতো। তখন আমরা চিটাগাংয়ে থাকি। আগ্রাবাদ ফায়ার সার্ভিস কোয়ার্টারে। বিমানের শব্দ আমার কাছে মহাজাগতিক ইস্রাফিলের শিঙ্গায় ফুঁ দেয়ার শব্দের মতো মনে হতো। সেই সময়ে আমার একজন আত্মীয় আমাকে চিটাগাং বিমানবন্দরে বেড়াতে নিয়ে গেলেন। তিনি আবহাওয়া অধিদপ্তরে তার কাজের সুবাদে