ইউসোরাস তাসফিয়ার আমেরিকা যাত্রা নিয়ে আমার অমীমাংসিত দুঃখ
আমার বন্ধু তাসফিয়া একদিন হুট করে জানালো, ওর ফুলফান্ড স্কলারশিপ হয়ে গেছে। শীঘ্রই ওর গন্তব্য আটলান্টিকের ওপারের দেশ আমেরিকায়। তখন মিরপুরের এক শান্ত রাস্তায় হাঁটছিলাম আমরা। শেষ বিকালের ম্যাড়ম্যাড়ে আলোয় বিষণ্ন লাগছিলো পথঘাট। এর কিছুক্ষণ আগেই তাসফিয়া আমাকে ভরপেট ভাত খাইয়েছে। সেদিন ওর স্কলারশীপ-প্রাপ্তির আনন্দ আমার যেমন হয়েছিলো, তেমন ভয়ও পেয়েছিলাম। শীতল একটা অনুভূতি অসাড়