আরাধ্য জীবন যেখানে বিকল হয়ে পড়ে থাকে
ভোকাট্টা ঘুড়ি কিংবা জলফড়িংয়ের জীবন আমাকে খুব টানে। একবার এক নিরুদ্দেশ যাত্রায় ভীষণ অঁজপাড়া গাঁয়ের এক রেলষ্টেশনে গিয়ে হাজির হয়েছিলাম। ছোট্ট আর নীরব চারদিক। অসংখ্য সূর্যোদয় আর সূর্যাস্তের স্বাক্ষী হয়ে, সারাগায়ে বয়সের ছাপ মেখে নিশ্চুপ দাঁড়িয়ে ছিলো স্টেশনটি। অনেকক্ষন অপেক্ষার পর দেখা মেললো স্টেশন মাষ্টারের। কবে থেকে এই স্টেশনে আছেন, মনে করতে পারলেন না। স্টেশনের