‘দূরাগত জাহাজের’ বিদায়ী হুইসেল ও আমাদের অপেক্ষা
আজকাল আমি আকাশের আরতদার হয়েছি.. রুপলাল হাউজের পুরনো মালিক আর্মেনীয় আরানতুনের সাথে আজকাল শ্যামবাজারের মোড়ে পরোটা চা খাই রুপলাল আর রঘুনাথ এখনো সবজি-মসলার কারবারী.. রাতের শতবর্ষ পুরনো বাতাসে বুড়িগঙ্গা থেকে ভেসে আসে ‘দূরাগত জাহাজের’ বিদায়ী হুইসেল..। ‘রুপোর নথ’ আর ‘ধোঁয়াটে চোখ’ নিয়ে যখন গায়ের বধু নেমে দাঁড়ায় ইট-বাধানো বিকেলের রাস্তায় মুগ্ধ প্রকৃতি তখন চমকে উঠে কি?