Hafizul Islam

আমি কার….আমি কার….কে কাহার কে জানে?

পড়েছেন: 795 জন পাঠক

পৃথিবীটা কখনো মনে হয় উল্টো দিকে ঘুরে।
এইতো সেদিন নিজেকে জগতের সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছিল।
আমার বন্ধু আমার জন্য ছোট্ট একটুকরো ভালোবাসা এনে দিয়ে বলেছিল এটা আপনার জন্য।
আনন্দে আমার অনুভূতির গভীরতম অঞ্চলটুকুও আলোড়িত হতে গিয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল।
এত আনন্দ আমি কোথায় রাখব ভেবেই পাচ্ছিলাম না।
আমার বিশ্বাস করতে পারছিলামনা যে আমি ঘুমে নাকি জাগরনে?
তারপর ,,,
সময় গড়িয়ে চলে।
জীবন কাটতে থাকে জীবনের নিয়মে।
আমার বন্ধুর স্মৃতির পাতায় ধুলো জমে।
আমি ধীরে ধীরে তলিয়ে যেতে থাকি বিস্মৃতির অতলে।
জীবনটা এমন কেন?

Leave a Comment